1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সিঙ্গাপুরে বিশ্বের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের গোপন বৈঠক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুন, ২০২৩

বিশ্বের শীর্ষ গোয়েন্দাপ্রধানরা সিঙ্গাপুরে এক গোপন বৈঠকে মিলিত হলেন। বিশ্বের ২০টির বেশি দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি গোপন বৈঠক করেন। বৈঠক সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, শনিবারই এক গোপন বৈঠকে সংবাদমাধ্যমের চোখের আড়ালেই হয় ঐ বৈঠক। এবারই প্রথম নয়, সিঙ্গাপুরে এমন বৈঠক নাকি কয়েক বছর ধরেই হচ্ছে। এর আয়োজন করে সিঙ্গাপুর প্রশাসনই। সিঙ্গাপুরে গত শুক্রবার শুরু হওয়া তিন দিনের ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ শীর্ষক প্রতিরক্ষা সম্মেলনের বাইরে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকটি হয়। গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে প্রতিবারই বৈঠক আয়োজিত হয় বিভিন্ন স্থানে। বৈঠকের আগে সে সম্পর্কে প্রকাশ্যে কিছুই জানানো হয় না। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীনের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

বৈঠকে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান সামন্ত গোয়েল উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, পরস্পরের সঙ্গে সংযোগ রাখতে গোয়েন্দারা নাকি সাংকেতিক ভাষায় আদান-প্রদান করে তথ্যের। আর সেই যোগাযোগের বোঝাপড়ার উন্নতি ঘটাতেই এই বার্ষিক গোপন বৈঠকের আয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com