1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩

কলোরাডো অঙ্গরাজ্যে মার্কিন বিমান বাহিনী একাডেমির একটি অনুষ্ঠানের মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় আশপাশে থাকা কর্মকর্তারা তাকে মাটি থেকে তুলতে ছুটে যান। তবে কারও সাহায্য ছাড়া একাই প্রেসিডেন্ট নিজ আসনে ফিরে যান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে এ ঘটনা ঘটে।

ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের সাথে করমর্দন করেছেন। যার জন্য তাকে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।

মঞ্চে যেখানে তিনি গ্র্যাজুয়েট ক্যাডেটের সাথে করমর্দন করেছিলেন, তা পাশের একটি বালুর ব্যাগ ছিল। যখন বাইডেন তার আসনের দিকে যাচ্ছিলেন, সেই বালুর ব্যাগেই তিনি হোঁচট খান।

হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর বলেছিলেন, ‘তিনি ভালো আছেন।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, বাইডেন ‘সম্পূর্ণ ভালো’ আছেন। ‘হাস্যজ্জল মুখেই’ তিনি বিমানে উঠেছিলেন।

এদিকে বাইডেনের এই ঘটনার সমালোচনা করে অনেকেই বলছেন, রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮০ বছর বয়সী বাইডেন অনেক ‘বেশি বয়স্ক’।

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ৭৬ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পুরো জিনিসটিই উন্মত্ত’।

তিনি বলেন, ‘আমি আশা করি, তিনি আঘাত পাননি। তবে এটি অনুপ্রেরণামূলক নয়। ’

তিনি আরো বলেন, ‘আপনি চান বা না চান। আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে।

’ সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com