1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইমরানের দলের সভাপতি গ্রেফতার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের দলের সভাপতি ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহিকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির একটি মামলায় বৃহস্পতিবার তার লাহোরস্থ বাড়ির বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৭০ মিলিয়ন রুপি দুর্নীতির মামলা রয়েছে।

ইলাহির মুখপাত্র গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। তার ছেলেও গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান, ভুয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গত সপ্তাহে দুর্নীতি দমনবিষয়ক একটি আদালত তার অন্তর্বর্তী জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।

দুর্নীতিবিরোধী কমিশরে মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইলাহি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।

ইমরান খানের গ্রেফতারের পর ৯ মে সহিংসতার প্রেক্ষাপটে শত শত পিটিআই নেতা দলত্যাগ করার প্রেক্ষাপটে ইলাহিকে গ্রেফতার করা হলো। দলত্যাগকারীদের মধ্যে পিটিআইয়ের শীর্ষস্থানীয় অনেক নেতাও রয়েছেন।

গত মার্চ মাসে ইলাহিকে পিটিআইয়ের সভাপতি করা হয়। ওই সময় তিনি পিএমএল-কিউ ছেড়ে ১০ এমপিএকে নিয়ে পিটিআইয়ে যোগ দেন। তার ছেলে মুনিস ইলাহি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনিই তার বাবাকে পিটিআইয়ে যোগ দিতে উদ্বুদ্ধু করেছিলেন।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com