1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা কমছে, সহযোগীদের দুষছেন ট্রাম্প বিশ্ববাজারে দৈনিক ঘাটতি ৬০ লাখ ব্যারেল তেল, বাড়তে পারে দাম সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা চার মিনিটে মেসির জোড়া গোল, টানা তৃতীয় জয় মায়ামির ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, ১৫০ পুলিশ আহত সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার জিম্বাবুয়ের কাছে হারের কারণ জানালেন তাসকিন সাভার সেনানিবাসে প্রধানমন্ত্রী, জাতীয় পতাকা প্রদান কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

একাত্তরের গণহত্যার বৈশ্বিক স্বীকৃতির দাবি জাতিসঙ্ঘের অ্যাজেন্ডায়

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিকে জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিল অন্তর্ভুক্ত করেছে।

আগামী ১৯ জুন থেকে ১৪ জুলাই অনুষ্ঠিতব্য জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলের ৫৩তম অধিবেশনের অ্যাজেন্ডা আইটেম-৩ এ এই দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রবাসী বাংলাদেশী সংগঠন স্টিচিং বাসুগ (বাংলাদেশ সাপোর্ট গ্রুপ) জাতিসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) বিশেষ পরামর্শক মর্যাদার সাথে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো- আমরা একাত্তর, প্রজন্ম ‘৭১, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ও সেরাজী ফাউন্ডেশন-এর জারি করা লিখিত বিবৃতি গ্রহণ করেছেন।

১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত করে বিবৃতিটি ২৯ মে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) রেজুলেশন ১৯৯৬/৩১ অনুযায়ী প্রচারিত হয়েছিল।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com