1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

এল সালভাদরের সাবেক প্রেসিডেন্টের ১৪ বছর কারাদণ্ড

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

এল সালভাদরের সাবেক প্রেসিডেন্ট মাউরিসিও ফুনেসকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দেশটির একটি আদালত তার মেয়াদে বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে সমঝোতার অপরাধে তাকে এই সাজা দেয়।

প্রতিবেশী দেশ নিকারাগুয়ায় অবস্থানকারী ফুনেসের নামে গত এপ্রিল মাসে শুরু হওয়া বিচারের পর গতকাল এই সাজা দেওয়া হয়। এল সালভাদরে অপরাধীর অনুপস্থিতিতে বিচারের অনুমতি দেওয়ার জন্য গত বছর আইন পরিবর্তন করে। এর ফলে বিচারের আওতায় আনা হয় দেশের বাইরে থাকা সাবেক এই প্রেসিডেন্টকে।

আইনজীবীরা জানিয়েছেন, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ফানেসের বিরুদ্ধে অবৈধ সমঝোতা এবং ২০১২ সালে অপরাধী চক্রের সঙ্গে সমঝোতা ও এর ফলে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে অভিযুক্ত হন।

গ্যাংদের সঙ্গে আলোচনা বা তাদের নেতাদের কোনো সুযোগ-সুবিধা দেয়ার অভিযোগ অস্বীকার করেন ফুনেস। তিনি জোর দিয়ে বলেন গ্যাংদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিটি ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় হয়েছিল। এতে সরকার জড়িত নয়।

খবর: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com