1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ফিলিস্তিনদের বদলে ১০ হাজার ভারতীয় শ্রমিক নেবে ইসরাইল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

নির্মাণ ও নার্সিং শিল্পে কাজ করার জন্য ভারত থেকে ১০ হাজার শ্রমিক নেবে ইসরাইল। এসব কাজ এখন ফিলিস্তিনিরা করছে। ফিলিস্তিনিদের আরো কোণঠাসা করা এবং ভারত ও ইসরাইলের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বেশ কয়েকটি হিব্রু ভাষার পত্রিকা জানিয়েছে।

খবরে বলা হয়, ভারতীয় শ্রমিকদের নেয়া হবে ধাপে ধাপে।

ইসরাইলের জনসংখ্যা ও অভিবাসনবিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা আশা করছি, শিগগিরই প্রস্তাবটি চূড়ান্ত হবে।’

মে মাসের প্রথম দিকে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের ভারত সফরের সময় বিষয়টি আরোচিত হয়। এসময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে একটি সমঝোতা স্মারকে সই হয়। এতে ভারত থেকে প্রায় ৪২ হাজার শ্রমিক নেয়ার কথা বলা হয়। এদের মধ্যে ৩৪ হাজার হবে নির্মাণশ্রমিক, বাকি আট হাজার হবে বয়স্ক পরিচর্যাকেন্দ্রের শ্রমিক।

ইসরাইল ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমাগত ঘনিষ্ঠ হচ্ছে। ভারতের আদানি গ্রুপ জানুয়ারিতে ইসরাইলের হাইফা বন্দরের ৭০ ভাগ শেয়ার কিনে নিয়েছে ১.২ বিলিয়ন ডলারে। ইসরাইল একইসাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথেও সম্পর্ক ঘনিষ্ঠ করছে।

ভারত থেকে ইসরাইলে শ্রমিক গেলে ফিলিস্তিনি শ্রমিকরা বেশ বিপাকে পড়বে। বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও গাজা থেকে প্রায় এক লাখ ফিলিস্তিনি বৈধভাবেই ইসরাইলি নির্মাণখাতে কাজ করে। তবে তাদের প্রায়ই কঠিন কর্মপরিবেশ ও শোষণের শিকার হতে হয়। পশ্চিম তীরের প্রায় অর্ধেক শ্রমিককে ওয়ার্ক পারমিট নিশ্চিত করতে প্রতি মাসে আড়াই হাজার শেকেল (৭৪৬ ডলার) দালালদের দিতে হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com