1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পাশ্চাত্যকে প্রতিরোধ করতে অনেক গভীরে পরমাণু স্থাপনা নির্মাণ করছে ইরান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩

পাশ্চাত্যের অবরোধ উপেক্ষা করে ইরান নতুন ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা নির্মাণ করছে। বিশ্বশক্তিগুলোর সাথে ২০১৫ সালের পরমাণু চুক্তি আবার সক্রিয় করা নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করে ইরান। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, স্থাপনাটি মাটির এতই গভীরে যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ‘ব্লাঙ্কার বাস্টার’ অস্ত্রও এ ধরনের স্থাপনাকে ধ্বংস করতে পারবে না।

বিশেষজ্ঞ ও স্যাটেলাইন ছবি বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরী করেছে এপি। প্লানেট ল্যাবস পিবিসির ফটো ও ভিডিও থেকে দেখা যাচ্ছে যে ইরান নাতেঞ্জ পরমাণু স্থাপনার কাছে পর্বতে সুড়ঙ্গ খুঁড়ছে ইরান।

এপি জানায়, ইরান এখন অস্ত্র তৈরীর মতো ইউরেনিয়াম উৎপাদন করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসে ড্যাভেনপোর্ট বলেন, ইরান এখন যে অবস্থায় পৌঁছে গেছে, সেখান থেকে তাকে ফেরানো কঠিন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট কমপ্রেহেনসিভ প্লান অব অ্যাকশন পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে দাঁড়ানোর পর নাতাঞ্জে নির্মাণকাজ শুরু করে ইরান।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com