1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

বার্ড ফ্লু প্রতিরোধে ব্রাজিলে জরুরি অবস্থা ঘোষণা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

বার্ড ফ্লু প্রতিরোধে ব্রাজিলে ১৮০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্য পাখিদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (এইচএফএন১) সংক্রমণ ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (২২ মে) দেশটির কৃষিমন্ত্রী কার্লোস ফাবারো এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথম ব্রাজিলে এইচ৫এন১ সংক্রমণ শনাক্ত হলো। প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথের গাইডলাইন অনুযায়ী, পাখিদের মধ্যে ফ্লু ছড়িয়ে পড়ার জন্য দায়ী এইচ৫এন১ সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই।

কিন্তু যখন এই ফ্লু একটি খামারে ছড়িয়ে পড়ে তখন এটি খামারের সমস্ত পাখিকে মেরে ফেলে। ব্রাজিল বিশ্বের বৃহত্তম মুরগির মাংস রপ্তানিকারক দেশ। গত বছর বিভিন্ন দেশে ৯৭০ কোটি ডলারের মুরগির মাংস রপ্তানি করেছে দেশটি।কর্তৃপক্ষ জানিয়েছে, বন্য পাখিদের মধ্যে এইচ৫এন১ সংক্রমণের অন্তত আটটি ঘটনা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সাতটি এস্পিরিটো সান্তো প্রদেশে, অন্যটি রিও ডি জেনেইরোতে। ব্রাজিলের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বার্ড ফ্লু মোকাবিলায় সমন্বয়, মূল্যায়ন ও পরিকল্পনা করার জন্য একটি জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com