1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

করাচি মেয়র নির্বাচন : জামায়াত প্রার্থীকে সমর্থন ইমরানের দলের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩

পাকিস্তানের করাচি নগরীর মেয়র নির্বাচনে জামায়াতে ইসলামির প্রার্থীকে সমর্থন প্রদান করার কথা ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। টুইটারে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীকে রুখে দিতে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে।

পিটিআই টুইটারে জানায়, পিপিপি মেয়রপ্রার্থী ভোট জালিয়াতি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের কিডন্যাপের সাথে জড়িত।

করাচির মেয়র পদে জামায়াতের মনোনীত প্রার্থী হাফিজ নাইমুর রহমানের প্রয়োজন ১৮৪ ভোটের। বর্তমানে জামায়াত ও পিটিআইয়ের সম্মিলিত ভোট সংখ্যা ১৯১টি। ফলে পিটিআইয়ের সমর্থন পেলে করাচি জামায়াতের আমির সহজেই মেয়র পদে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, এই সমর্থনের বিনিময়ে পিটিআইকে ডেপুটি মেয়র পদটি দেয়ার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামি।

হাফিজ নাইমুর জিও নিউজকে বলেছেন, ‘ডেপুটি মেয়রের পদটি পিটিআই গ্রহণ করলে আমরা খুশি হবো। আমরা একে অপরের ম্যানডেট গ্রহণ করব। দেয়া-নেয়ার বিষয় এটি।’

তিনি অভিযোগ করেন, পিপিপি এখন পিটিআই নেতাদের হয়রানি করছে, ঘুষ দিয়ে তাদের কেনার চেষ্টা করছে।
সূত্র : ডন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com