1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

বাসভবন তল্লাশির অনুমোদন ‘প্রত্যাখ্যান’ করলেন ইমরান খান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩

জামান পার্কে অবস্থিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাসভবন তল্লাশির যে অনুমোদন পেয়েছিল পুলিশ তিনি তা ‘প্রত্যাখ্যান’ করেছেন।

শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম দি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব সরকার বুধবার দাবি করেছে যে- ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী ইমরান খানের বাসভবনের ভিতরে লুকিয়ে ছিল। এই দুষ্কৃতীদের হস্তান্তর করতে পিটিআইকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয় কিন্তু ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও কোনো ব্যবস্থা না নেয়ায় তার বাসভবন তল্লাশির অনুমোদন পায় পুলিশ।

এর প্রেক্ষিতে পুলিশের সুপারিন্টেডেন্ট পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে এই তল্লশি অভিযানে যান। তারা সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে পিটিআই প্রধান ও তার আইনি দলের সাথে আলোচনা করেন। কিন্তু তারা কোনো অগ্রগতি করতে পারেনি। ইমরান খান তাদের জামান পার্কে ঢুকতে দেননি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জামান পার্কে অনুসন্ধানের জন্য কিছু শর্ত দিয়েছেন ইমরান খান। এ সময় কর্তৃপক্ষ পিটিআই প্রধানের সামনে নানান ‘প্রমাণ’ পেশ করার পরও তিনি নড়েননি।

জানা গেছে, গত ৯ নভেম্বর ইসলামাবাদ হাইকোর্টে দু’টি মামলার শুনানিতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন ইমরান খান। পাকিস্তানের আধা সামরিক ও সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে।

তার এই গ্রেফতারের পর নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়ে তার দল পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। দেশজুড়ে সামরিক-বেসামরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। বিক্ষোভ এমন গুরুতর রূপ নেয় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীসহ দেশজুড়ে সেনা নামাতে বাধ্য হয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।

পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশনায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পান ইমলান খান। এছাড়া বিগত কয়েক দিনে আরও বেশ কয়েকটি মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। এমনকি লাহোরের যে সন্ত্রাসবিরোধী আদালত ইমরান খানের বাসভবনে তল্লাশির পরোয়ানা ইস্যু করেছেন, সেই আদালতই শুক্রবার ইমরানের বিরুদ্ধে দায়ের করা ৩টি সন্ত্রাসী মামলায় জামিন দিয়েছেন তাকে।

তবে তার গ্রেফতারের পর পিটিআই কর্মী-সমর্থকদের বিধ্বংসী বিক্ষোভকে ঘিরে বর্তমানে সামরিক বাহিনী ও কেন্দ্রীয় সরকারের টানাপোড়েন শুরু হয়েছে ইমরান খানের।

ইমরান খানের ব্যক্তিগত বাসভবন পাঞ্জাবের রাজধানী লাহোরের অভিজাত এলাকা জামান পার্কে। বর্তমানে সেখানেই আছেন তিনি। বুধবার পাঞ্জাব রাজ্যসরকারের ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার অভিযোগ করে করে, ইমরানের বাসভবনে অন্তত ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আত্মগোপন করে আছেন। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ইমরান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেয়া হয়েছিল।

আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার পর বৃহস্পতিবারই পাঞ্জাবের অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী আমির মির ইমরানের বাসভবনে পুলিশি তল্লাশির ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা ইমরান খানের সাথে মুখোমুখী কোনো ঝগড়া বিবাদে যেতে চাই না। লাহোর পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশের একটি দলকে আমরা ইমরান খানের বাসভবনে পাঠাব। আশা করছি ইমরান খান তাদের সহযোগিতা করবেন।’

তার পর শুক্রবার ইমরান খানের বাসভবনে তল্লাশি চালানোর জন্য সার্চ ওয়ারেন্ট পায় পুলিশ।
সূত্র : দি নিউজ ও জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com