1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ওবামাসহ ৫০০ আমেরিকানকে নিষিদ্ধ করেছে রাশিয়া

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ‘৫০০ আমেরিকানকে’ নিষিদ্ধ করেছ রাশিয়া। শুক্রবার রাতে এ ঘোষণায় রাশিয়া জানায়, এসব আমেরিকান রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। জো বাইডেন প্রশাসনের জারি করা রুশবিরোধী অবরোধের জের ধরে এই নিষেধাজ্ঞা দিলো মস্কো।

নিষেধাজ্ঞার শিকারদের মধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান, বেশ কয়েকজন মার্কিন সিনেটর, সম্ভাব্য পরবর্তী চেয়ারম্যান অব দি জয়েন্ট চিফস চার্লস জিউ ব্রাউন জুনিয়র, সিএনএনের সাংবাদিক এরিন বারনেট, জিমি কিমেলও রয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপকে যৌক্তিক প্রতিপন্ন করে তাদের ওয়েবসাইটে জানায়, ওয়াশিংটনের জানা উচিত, রাশিয়ার বিরুদ্ধে যেকোনো বৈরী হামলা প্রবল প্রতিক্রিয়া ছাড়া যাবে না।

নিষিদ্ধ করা ব্যক্তিদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা আলাদাভাবে জানায়নি রাশিয়া। তাছাড়া রাশিয়ায় প্রবেশ ছাড়া আর কী ধরনের সমস্যায় এসব লোক পড়বেন, তাও জানানো হয়নি।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com