1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আসাদকে ছাড় নয় : বেয়ারবক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

আরব রাষ্ট্রগুলো সম্প্রতি সিরিয়ার রাষ্ট্রপ্রধান আসাদের প্রতি নরম মনোভাব নিয়েছে। এই পদক্ষেপের সমালোচনা করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। তার প্রতি নরম মনোভাব দেখানোর প্রশ্নই ওঠে না। সোমবার এই অভিমত প্রকাশ করেছেন বেয়ারবক।

তিনি বলেছেন, ‘আসাদের প্রতি সামান্য হাত বাড়ানোও অন্যায়। কারণ প্রতিদিন তিনি মানবাধিকার লঙ্ঘন করে চলেছেন।’

আপাতত জেদ্দায় আছেন বেয়ারবক। সেখানে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হয়েছে। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, বেয়ারবকের সাথে জাতীয় এবং আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে। জেদ্দাতেই ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন মুবারকের সাথে মঙ্গলবার বৈঠক হওয়ার কথা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর। এরপর ফিরতি পথে তিনি কাতারেও যেতে পারেন।

আগামী শুক্রবার থেকে ২২ দেশের আরব লিগের বৈঠক শুরু হওয়ার কথা। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আরব লিগ সিরিয়াকে এই মঞ্চ থেকে বাদ দেয়। সম্প্রতি আসাদকে আবার এই বৈঠকে ডাকা হয়েছে।

বেয়ারবকের মতে, আসাদকে ডাকার অর্থ, তার প্রতি নরম মনোভাব দেখানো। গত দুই দশকে আসাদ প্রায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করেছে বলে বেয়ারবকের অভিমত। শুধু তা-ই নয়, গৃহযুদ্ধ বন্ধ করার কোনো চেষ্টাই তিনি করেননি বলে জার্মানি মনে করে। এবং এ কারণেই ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা আসাদের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা তোলেনি বলে তিনি জানিয়েছেন।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com