1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

এবার বাখমুতে সফল পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

বাখমুত শহরের কাছাকাছি রুশ বাহিনীর ওপর সফল পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী বলে দাবি ইউক্রেনের থার্ড অ্যাসল্ট ব্রিগেডের প্রধান আনদ্রিই বিলেটস্কি।

বুধবার এ হামলা চালানো হয় বলে টেলিগ্রামে শেয়ার করা এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

আনদ্রিই বিলেটস্কি বলেন, রুশ ফেডারেশনের ৭২তম ব্রিগ্রেডের ইউনিটসমূহ পরাজিত হয়েছে।

তিনি বলেন, ডিভিশনের ষষ্ঠ ও অষ্টম কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর সঙ্গে বেশসংখ্যক অস্ত্রধারী যানও ধ্বংস হয়ে গেছে।

বিলেটস্কি বলেন, তাৎপর্যপূর্ণ সংখ্যক বন্দি নেওয়া হয়েছে এবং ভাগনারের থার্ড অ্যাসল্ট ইউনিট বেশ ক্ষতির শিকার হয়েছে। ভাড়াটে গোষ্ঠী ভাগনার বাখমুতে যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে।

আক্রমণাত্মক পদক্ষেপের ফলে তিন কিলোমিটার চওড়া জায়গা এবং রাশিয়ার বাহিনীর ২ দশমিক ৬ কিলোমিটার জায়গা পুরোপুরি মুক্ত হয়েছে। তবে ঠিক কোন জায়গা মুক্ত হয়েছে, সেই স্থানের নাম দেওয়া হয়নি।

ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র সেরহি শেরেভাতি বলেন, লড়াই চলছে। তবে শত্রুরা ওই অঞ্চলে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। ২০৩ জন নিহত এবং ২১৬ জন আহত হয়েছেন।

তিনি বলেন, গোলাবারুদের সংকট নেই। তবে লোকের সংকট রয়েছে। মুখপাত্র বলেন, ইউক্রেনের অবস্থান থেকে বাখমুতে ৫২৪টি হামলা হয়েছে। কয়েক মাসের লড়াইয়ে রাশিয়া বেশ ক্ষতির শিকার হয়েছে।

তিনি আরও বলেন, নিকট ভবিষ্যতে তারা (ভাগনার) যতি আরও কর্মী না পায় কিংবা কৌশল না বদলে ফেলে, তবে তারা এই অঞ্চলে আর টিকতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com