1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

গাজায় ইসলামিক জিহাদ কমান্ডার নিহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি গ্রুপ ইসলামিক জিহাদের কমান্ডার আল ঘালি নিহত হয়েছেন বলে ইসরাইল দাবি করেছে। তিনি রকেট ইউনিটের প্রধান ছিলেন বলে জানা গেছে। গাজায় ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনি মিডিয়ার খবরে বলা হয়, ইসরাইলি বিমান হামলায় খান ইউনুসের একটি আবাসিক কমপ্লেক্সের টপ ফ্লোরে আঘাত হানে। তাতে ইসলামিক জিহাদ কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হয়।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পরে আলী ঘালির নিহত হওয়ার খবর নিশ্চিত করে। বৃহস্পতিবার ফজরের সময় ইসরালি হামলায় রকেট নিক্ষেপকারী বাহিনীর এই কমান্ডার নিহত হন বলে জানানো হয়েছে।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার সাতজন নিহত হয়। এর আগে মঙ্গলবার নিহত হয় ১৫ জন।

পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন জানিয়েছে, বুধবার নিহতদের মধ্যে তাদের চার যোদ্ধা রয়েছে।
এছাড়া লায়ান মধুক নামের এক ১০ বছরের ফিলিস্তিনি বালিকাও নিহত হয়েছে। গাজা সিটিতে তার বাড়িতে বিস্ফোরণ ঘটলে সে নিহত হয়।

আল জাজিরার ইয়ামনা আল সাইয়েদ গাজা সিটি থেকে জানান, প্রবল উত্তেজনা বিরাজ করছে। দোকানপাট, স্কুল, সরকারি-বেসরকারি স্থাপনা- সবকিছুই বন্ধ রয়েছে। লোকজন খুব কমই ঘরের বাইরে যাচ্ছে।

গাজাভিত্তিক লেখক রানা শুবাইর বলেন, ইসরাইলি হামলায় সবাই অবাক হয়ে গেছে। সবাই ঘুমিয়ে ছিল। তখনই হঠাৎ করে বিস্ফোরণ ঘটে।

ইসরাইলি কর্মকর্তারা বলছেন, বুধবার গাজা থেকে চার শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। তারা জানায়, বেশির ভাগ রকেটই উন্মুক্ত এলাকায় ভূপাতিত করা হয়েছে। তবে এক তৃতীয়াংশ ভুলপথে গিয়ে গাজার ভেতরেই পতিত হয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com