1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

প্রতিশোধ হিসেবে কানাডার কূটনীতিবিদকে বহিষ্কার করলো চীন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩

কানাডার এক এমপি ও তার পরিবারকে ভয় দেখানোর অভিযোগে সোমবার চীনা কূটনীতিক ঝাও ওয়াইকে বহিষ্কার করেছিল কানাডা৷ এর প্রতিশোধ হিসেবে মঙ্গলবার সাংহাইয়ের কানাডীয় কনস্যুলেটে কর্মরত এক কূটনীতিককে বহিষ্কার করেছে চীন৷

কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেইল পত্রিকার গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়, কানাডার সাংসদ মাইকেল চং ও তার পরিবারকে হংকংয়ে ভয় দেখানো হয়েছিল৷ চীনা কূটনীতিক ঝাও এই কাজে জড়িত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

উইগুর মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগে চীনের সমালোচনা করে ক্যানাডার সংসদে আনীত এক প্রস্তাবে সই করেছিলেন মাইকেল চং৷ ২০২১ সালের এক গোপন নথির সূত্র উল্লেখ করে প্রতিবেদনটি প্রকাশ করে দ্য গ্লোব অ্যান্ড মেইল৷

এই প্রতিবেদনের পর চীনা কূটনীতিককে বহিষ্কার করে ক্যানাডা৷ এ প্রসঙ্গে ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বলেন, ‘আমি স্পষ্ট বলেছি : আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবো না৷ ক্যানাডায় কর্মরত কূটনীতিকদের সতর্ক করা হয়েছে যে তারা যদি এই ধরনের আচরণে লিপ্ত হন, তাহলে তাদের দেশে পাঠানো হবে৷’

তবে বেইজিং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং একটি অপপ্রচার বলে অভিহিত করেছে৷ ‘যদি ক্যানাডিয়ান পক্ষ দায়িত্বজ্ঞানহীন ও স্বেচ্ছাচারীর মতো আচরণ করে তাহলে চীনের দৃঢ় এবং কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে৷’

এদিকে অটোয়ার চীনা দূতাবাসের এক মুখপাত্র কানাডার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ এনেছেন৷ কানাডা যুক্তরাষ্ট্রের ‘চীনবিরোধী’ অ্যাজেন্ডায় যুক্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷

এর আগে ২০১৮ সালে ক্যানাডার চীনের হুয়াওয়ের এক শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছিল৷ তার প্রতিশোধ হিসেবে চীন দুজন কানাডীয় নাগরিককে আটক করেছিল৷

এছাড়া চীন ২০১৯ ও ২০২১ সালের ক্যানাডার নির্বাচন প্রভাবিত করতে চেয়েছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে৷
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com