1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

গাজায় ইসরাইলি বিমান হামলা : নিহত ১০

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে। এই হামলার জবাবে গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করা হয়েছে।

আল জাজিরার ইয়মনা আল সায়েদ গাজা থেকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছে।

আল সায়েদ বলেন, গাজার বিভিন্ন এলাকায় ভোররাত ২টার দিকে আবাসিক ভবনগুলোতে হামলার শব্দ শোনা যায়।

তিনি বলেন, কারা নিহত হয়েছে বা আহত হয়েছে, তাদের নাম স্পষ্ট নয়। আমরা কেবল বলতে পারি যে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর এক সপ্তাহ আগে ইসরাইলি বিমানবাহিনী গাজায় হামলা চালিয়েছিল। ফিলিস্তিনি এক কারাবন্দী অনশনের ফলে মারা যাওয়ার প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনার মধ্যে ওই হামলা হয়েছিল।

তবে কাতার, মিসর ও জাতিসঙ্ঘের তৎপরতায় ওই হামলা বন্ধ হয়েছিল। এবার কেন হামলা শুরু হলো, তা স্পষ্ট নয়।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com