1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সব ধরনের গোলাবারুদ সরবরাহের প্রতিশ্রুতি রাশিয়ার : ওয়াগনার প্রধান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩

রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রোববার বলেছেন, রাশিয়া তার ভাড়াটে সৈন্যদের ইউক্রেনে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব ধরনের গোলাবারুদ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে প্রিগোজিন বলেছিলেন, তিনি কৌশলগত বাখমুথ থেকে তার যোদ্ধাদের প্রত্যাহার করে নেবেন। এখন তিনি বলেছেন, বাখমুতকে রক্ষা করতে তার যোদ্ধারা ‘প্রয়োজনীয় সবকিছু’ পাবে।

রুশ কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় রাতে পরিচালিত একটি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করেন। এলাকাগুলোর মধ্যে রয়েছে কিয়েভ এবং পূর্ব থেকে পশ্চিমের অঞ্চল এবং দক্ষিণে খেরসন অঞ্চল এবং রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া। ইউক্রেনের বিমান বাহিনী আমেরিকার একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র-কে বাধা দেয় এবং ভূপাতিত করে।

খেরসন ওব্লাস্টে রুশ গোলাবর্ষণ জোরদার হলে, মাইন সরানোর কাজে নিযোজিত ছয়জন ইউক্রেনীয় শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।

‘মারিউপোলের কসাই’ নামে পরিচিত একজন বরখাস্ত রুশ জেনারেল নতুন চাকরি পেয়েছেন। তিনি ওয়াগনার ভাড়াটে সৈন্য দলে যোগ দিচ্ছেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com