1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না যুক্তরাষ্ট্র

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আবর মিত্ররা দামেস্কের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার প্রেক্ষাপটে এই ঘোষণা দিলো মার্কিন পররাষ্ট্র দফতর।

মার্কিন পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার রাতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সাথে সাম্প্রতিক সিরিয়া ও এর আরব প্রতিবেশীদের মধ্যকার সম্মেলন নিয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্র দফতর জানায়, ব্লিনকেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সিরিয়ায় জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ প্রস্তাবের আলোকে একটি যথাযথ, জাতিসঙ্ঘ-ব্যবস্থাপিত রাজনৈতিক অগ্রগতি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না।

উল্লেখ্য, জাতিসঙ্ঘের ২০১৫ সালের প্রস্তাবে জাতিসঙ্ঘের তদারকিতে সিরিয়ায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানানো হয়েছিল।

গত সোমবার সিরিয়া, মিসর, ইরাক, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা জর্ডানের রাজধানীতে বৈঠক করে আসাদ সরকারকে আরব দুনিয়ায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।

আরব বসন্তের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের ওপর দমন অভিযান পরিচালনার জন্য আরব লিগ ২০১১ সালে সিরিয়াকে সংগঠনটি থেকে বহিষ্কার করে। সিরিয়া ওই সময় থেকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে নিয়োজিত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তারা বেশির ভাগ এলাকার ওপর আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com