1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

রুয়ান্ডায় ভারী বর্ষণে বন্যায় নিহত ১২৯

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

মুষলধারে বৃষ্টির কারণে পশ্চিম ও উত্তর রুয়ান্ডায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন।

রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি বুধবার জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

সরকার সমর্থিত নিউ টাইমস পত্রিকা উল্লেখ করেছে, ‘সাম্প্রতিক বছরগুলোর উপলব্ধ রেকর্ড অনুসারে, এটি স্বল্প সময়ের মধ্যে দেশটিতে রেকর্ড করা সর্বোচ্চ দুর্যোগজনিত মৃত্যুর সংখ্যা হতে পারে।’

রুয়ান্ডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত ও বুধবার সকালে প্রবল বৃষ্টিপাতের পর আরো হতাহতের সন্ধান চলছে।

গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে বন্যা ও ভূমিধসের ফলে সারা দেশে বেশ কয়েকটি বাড়ি ভেসে যায় এবং কিছু রাস্তা দুর্গম হয়ে পড়ে।

রুয়ান্ডা আবহাওয়া সংস্থা সতর্ক করেছে আরো বৃষ্টিপাত আসছে।

সরকার অতীতে জলাভূমি এবং অন্য বিপদজ্জনক অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের স্থানান্তরিত হতে বলেছে।

পশ্চিম ও উত্তর প্রদেশ এবং রাজধানী কিগালি বিশেষত পাহাড়ি এলাকা, যা বর্ষাকালে ভূমিধসের ঝুঁকিপূর্ণ করে তোলে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com