1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

মালয়েশিয়ায় ট্যাংকারে আগুন লেগে ৩ ক্রু নিখোঁজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩

মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে একটি জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় জাহাজের তিন ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে। মালয়েশিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ মে) এ দুর্ঘটনা ঘটে। গ্যাবোনেস নিবন্ধিত জাহাজটি চীন থেকে সিঙ্গাপুর যাচ্ছিল বলে জানা গেছে। এতে মোট ২৮ জন ক্রু ছিল। দেশটির নৌবাহিনী জানিয়েছে, বিকেলে জাহাজটিতে আগুন ধরে যায়।

স্থানীয় সময় বিকাল ৪টার দিকে খবর পেয়ে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্টের (এমএমইএ) উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আশেপাশের আরও কয়েকটি জাহাজ এই অভিযানে অংশ নিয়েছিল। এ সময় তারা ২৫ জন ক্রুকে উদ্ধার করে। জাহাজে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com