1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইউক্রেনে ৫ মাসে ২০ হাজার রুশ যোদ্ধা নিহত হয়েছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩

গত পাঁচ মাসে ইউক্রেনে ২০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। এছাড়া আরো ৮০ হাজার আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন বলে সদ্য প্রকাশিত গোপন এক গোয়েন্দা নথিতে বলা হয়েছে।

এতে বলা হয়, নিহতদের অর্ধেক ওয়াগনর বেসরকারি ভাড়াটে কোম্পানির সদস্য।
যুদ্ধে হতাহত হয়েছে বাখমুত দখল করতে গিয়ে। গত বছর থেকে রাশিয়া এলাকাটি দখল করার জন্য লড়াই করে যাচ্ছে।

উল্লেখ্য, ছোট্ট এই শহরে যুদ্ধের আগে লোকসংখ্যা ছিল ৭০ হাজার। মার্কিন দাবি সত্য হলে বলতে হবে যে ওই শহর দখল করতে এর চেয়ে বেশি যোদ্ধা হতাহত হয়েছে। এই শহরটি উভয় পক্ষের কাছেই প্রতীকী গুরুত্ব রয়েছে।

এদিকে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গত অগস্টে সামরিক পর্যবেক্ষক সংস্থা মিলিটারি টাইমস দাবি করেছিল, ছয় মাসে ইউক্রেনে অন্তত ৭০ হাজার সেনাকে হারিয়েছে রাশিয়া। নভেম্বরে আমেরিকা সেনার জেনারেল মার্ক মিলেরি দাবি করেছিলেন, সাড়ে ৮ মাসের যুদ্ধে এক লাখেরও বেশি রুশ সেনা হতাহত হয়েছে।

সূত্র : বিবিসি, আল জাজিরা ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com