1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঝড় আঘাত হানে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, নিউজ-১৮সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল দুপুর প্রায় দেড়টা নাগাদ কালবৈশাখী শুরু হয়। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। এ ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুজন ও পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছেন।

বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা বলেছেন, নিহতদের বেশিরভাগই কৃষক, যারা কৃষিক্ষেত্রে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com