1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আইএসআইএস-কে নেতাকে হত্যা করেছে তালেবান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

আফগানিস্তানে চরমপন্থী আইএসআইএস-কে’র শীর্ষ নেতাকে হত্যা করেছে ক্ষমতাসীন গ্রুপ তালেবান। ওই আইএসআইএস-কে নেতা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যহারের সময় কাবুল বিমানবন্দরে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল তথ্যটি নিশ্চিত করেছে। অবশ্য, ওই নেতার নাম প্রকাশ করা হয়নি।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের সমন্বয়কারী জন কিরবি এক বিবৃতিতে তাকে ওই ‘নৃশংস হামলার পরিকল্পনাকারী’ হিসেবে অভিহিত করেছেন। তালেবান ঠিক কখন তাকে হত্যা করেছে, তিনি সেটাও জানাননি। তবে তিনি জানান, আইএসআইএস-কে চলতি বছর বেশ কয়েকজন নেতাকে হারিয়েছে।

ওই হামলায় ১৩ মার্কিন সৈন্য এবং ১৭০ জনের বেশি আফগান নিহত হয়েছিল। আত্মঘাতী ওই হামলাটি চালিয়েছিলেন আবদুল রহমান আল-লোঘরি। তালেবান ওই এলাকার নিয়ন্ত্রণ গ্রহণের মাত্র কয়েক দিন আগে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছিল।

আইএসআইএ-কে হলো উগ্রপন্থী ইসলামিক স্টেট ইরাক অ্যান্ড সিরিয়ার খোরাসানের সংক্ষিপ্ত রূপ। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহারের পর তালেবান বাহিনী তাদেরকে নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পুরোপুরি ধ্বংস করতে পারেনি।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম দিকে ওই নেতার মৃত্যুর খবর জানতে পারে। তবে তালেবান তাকে টার্গেট করে হত্যা করেছে নাকি আইএস ও তালেবানের মধ্যে চলমান লড়াইয়ের একপর্যায়ে তিনি নিহত হয়েছেন, তা জানা যায়নি।

সূত্র : সিএনএন, বিবিসি ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com