1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পাকিস্তানে সিটিডি থানায় বিস্ফোরণ, নিহত ১২ পুলিশ, আহত ৪০

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের সোয়াতে সন্ত্রাস প্রতিরোধ বিভাগের (সিটিডি) থানায় এক বিস্ফোরণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। হামলার পর পুরো প্রদেশে ‘উচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে।

সিটিডি ডিআইজি খালিদ সোহাইল জিও নিউজকে বলেছেন, ‘এটি কোনো আত্মঘাতী হামলা’ ছিল না।
তিনি বলেন, ‘থানায় কোনো হামলা বা গোলাগুলি হয়নি। গোলাবারুদ ও মর্টার শেল যেখানে মজুত করা ছিল, সেখানে বিস্ফোরণটি ঘটে।’

তিনি আরো বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সিটিডি ডিআইজি বলেন, দুটি বিস্ফোরণ ঘটে। যে ভবনটি ধসে গেছে, সেটি ছিল পুরনো। নতুন ভবনেই বেশির ভাগ অফিস ও কর্মীরা ছিলেন।

এর আগে জেলা পুলিশ অফিসার শাফি উল্লাহ গান্দাপুর দাবি করেছিলেন যে ‘আত্মঘাতী হামলা’ হয়েছে।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com