1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সুদানে যুদ্ধবিরতিতে রাজি উভয় পক্ষ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

সুদানে উভয় পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। এদিকে পাশ্চাত্য, আরব ও এশিয়ার দেশগুলো তাদের নাগরিকদের দেশটি থেকে সরিয়ে আনার চেষ্টা জোরদার করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার জানান, দু’দিনের ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফ মঙ্গলবার থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে পক্ষ দুটি একাধিকবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কার্যকর হয়নি।

গত ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এতে অন্তত ৪২৭ জন নিহত হয়েছে।

অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে জানান, যুদ্ধ স্থায়ীভাবে থামানোর জন্য যুক্তরাষ্ট্র আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করবে।

এদিকে জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুটারেস বলেছেন, এই যুদ্ধ সুদানের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তিনি সুদানকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
সুদান নিয়ে আজ মঙ্গলবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com