1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

শব্দের চেয়ে তিন গুণ দ্রুতগামী ড্রোন নির্মাণ চীনের!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মার্কিন ফাঁস হয়ে গেল চিনের সামরিক অগ্রগতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট। যা দেখে চক্ষু চড়কগাছ ওয়াশিংটনের। রিপোর্টে দেখা যাচ্ছে, উঁচু পার্বত্য এলাকায় অনায়াসে উড়ে বেড়াতে সক্ষম অত্যাধুনিক ড্রোন বাহিনী তৈরি করে ফেলেছে চীন। এই ড্রোন শব্দের চেয়েও তিন গুণ বেশি দ্রুত উড়ে যেতে সক্ষম। মঙ্গলবার এমনই খবর প্রকাশিত হয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এ। ‘ন্যাশনাল জিয়োস্পেশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি’-এর গোপন নথি মারফত এই খবর জানতে পেরেছে সংবাদপত্রটি।

গত ৯ অগস্টের উপগ্রহচিত্রে সাংহাই থেকে ৫৬০ কিলোমিটার দূরবর্তী পূর্ব চীনের একটি বিমান ঘাঁটিতে দুটি ‘ডব্লুজেড ৮’ রকেট প্রপেল্ড ড্রোন ধরা পড়েছে। এই প্রেক্ষাপটেই আমেরিকার ধারণা, চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ) নিশ্চিতভাবেই তার প্রথম মনুষ্যবিহীন আকাশপথ নজরদারি ব্যবস্থা তৈরি করে ফেলেছে। যা প্রাথমিকভাবে চীনের ‘ইস্টার্ন থিয়েটার কম্যান্ড’-এর এক্তিয়ারভুক্ত রাখা হয়েছে। সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিএলএ-র এই থিয়েটার কম্যান্ড মূলত তাইওয়ানের উপর নজর রাখে।

এ বিষয়ে অবশ্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদসংস্থা রয়টার্স চীনের সরকারের তরফেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পায়নি। তবে তাইওয়ানের সবচেয়ে কাছের পিএলএ-র ছাউনিতে এই ধরনের বিপুল শক্তিশালী এবং অত্যাধুনিক ড্রোন বাহিনীর উপস্থিতি স্বাভাবিকভাবেই তাইওয়ানের হৃৎস্পন্দন বৃদ্ধি করার পক্ষে যথেষ্ট। তার সরাসরি প্রভাব রয়েছে তাইওয়ানের সাথে ইদানীং সম্পর্ক আরও মজবুত করতে মরিয়া আমেরিকার উপরেও।

জানা গেছে, আমেরিকার ম্যাসাচুসেট্‌স এয়ার ন্যাশনাল গার্ডের এক সদস্য ২১ বছরের জ্যাক ডগলাস টেইক্সিয়েরা এই নথি ফাঁস করে দেন। ওই ফাঁস হওয়া নথি একটি বার্তা পাঠানোর অ্যাপ মারফত পান ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর এক সাংবাদিক। তা থেকেই সংবাদ পরিবেশন করা হয়। এ দিকে গোপন নথি (ক্লাসিফায়েড ডকুমেন্টস) ফাঁসের অভিযোগে জ্যাক ডগলাসকে গ্রেফতার করেছে এফবিআই। এই নথিতেই দেখা যাচ্ছে, আমেরিকা দিনের পর দিন ধরে তার বন্ধু রাষ্ট্রগুলোর সামরিক কার্যকলাপের উপর কিভাবে নজরদারি চালায়। এই রিপোর্ট ফাঁস হওয়ায় বিড়ম্বনায় পড়েছে ওয়াশিংটনও। কারণ, আমেরিকা যে তার বন্ধু রাষ্ট্রগুলোর সামরিক গতিবিধির উপর কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে, তা প্রকাশ্যে চলে এলো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com