1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

খার্তুমে ক্ষমতার লড়াই : নিহত ২৫, আহত ১৮৩

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

সুদানের রাজধানীতে সামরিক বাহিনী এবং একটি শক্তিশালী আধা সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে অন্তত ২৫ জন নিহত এবং ১৮৩ জন আহত হয়েছে। ফলে গণতন্ত্রের পথে যাত্রার পথে নতুন শঙ্কার সৃষ্টির পাশাপাশি বড় ধরনের সঙ্ঘাতের ঝুঁকি সৃষ্টি হয়েছে।

সুদানের সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্স নামের আধা সামরিক গ্রুপের (আরএসএফ) মধ্যে চলা দীর্ঘ দিনের উত্তেজনার ফলে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। দু’পক্ষের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা হলেও তা বাস্তবায়িত হয়নি।

অধিকন্তু, এই ভয়াবহ সংঘর্ষের পর আরএসএফের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে সামরিক বাহিনী।

শনিবার রাজধানী খার্তুমজুড়ে ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। উভয় পক্ষই ব্যাপক সৈন্য সমবেত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয় পক্ষই ভারী অস্ত্র দিয়ে একে অপরের দিকে হামলা চালায়। বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ লাভের জন্য লড়াই চলছে।

সামরিক বাহিনী ও আরএসএফ উভয়েই ২০২১ সালের অভ্যুত্থানে পরস্পরের সহযোগী ছিল। তবে এখন তারা পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com