1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা মেসির বিদায়ে যে বার্তা দিলেন রোনালদো ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৩২ রামেবির উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টা: গ্রেপ্তার আরও ২ নিউইয়র্কে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা

ফের শক্তি দেখালেন কিম

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, তারা সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া এবং জাপান এই পরীক্ষা শনাক্ত করেছে। সেই সময় জাপান তাদের উত্তরের দ্বীপ হোক্কাইদোর বাসিন্দাদের সংক্ষিপ্ত সময়ের জন্য সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। তারা এর নাম দিয়েছে হাওয়াসং-১৮। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকিতে ছিলেন। এ সময় সঙ্গে ছিল তার কন্যা।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই পরীক্ষাটিকে একটি ‘অলৌকিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেছে। কেসিএনএ বলেছে, বৃহস্পতিবার একটি নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে।চলতি বছরের শুরুর পর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটি এখন পর্যন্ত অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এ ছাড়া কিম তার সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য মহড়া জোরদারের নির্দেশ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com