1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

সোমালিয়ায় জরুরি আন্তর্জাতিক সহায়তার জন্য জাতিসঙ্ঘ প্রধানের আবেদন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমালিয়াকে আরো জরুরি মানবিক সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেছেন।

গুতেরেস বলেন, কেবল মানবিক সঙ্কটে সাড়া দেয়ার জন্য নয়, দেশের স্থিতিশীলতার প্রচেষ্টা এবং নিরাপত্তার জন্যও সোমালিয়ার ব্যাপক আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। সোমালিয়া দেশের মধ্য এবং দক্ষিণাঞ্চলে আল-শাবাবের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

ওয়ার্ল্ড ভিশন সোমালিয়ার সহযোগী পরিচালক আহমেদ ওমর ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, গুতেরেসের সফর সোমালিয়ার মানবিক পরিস্থিতির অবস্থা উত্থাপন করে এবং দেশের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের সাথে জাতিসঙ্ঘের সংহতি প্রদর্শন করে। জানুয়ারিতে সোমালি সরকার এবং জাতিসঙ্ঘ ২০২৩ সালের জন্য ২৬০ কোটি ডলারের মানবিক আবেদন শুরু করেছে। তবে সেই আবেদনের ২০ শতাংশের কম অর্থায়ন করা হয়েছে।

খরার পাশাপাশি সোমালিয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লাস আনদ শহরেও মারাত্মক লড়াইয়ের মুখোমুখি হচ্ছে, যার ফলে শত শত মানুষ মারা গেছে এবং আরো হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলেও আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধ চলছে।

গুতেরেস প্রথম ২০১৭ সালের মার্চ মাসে সোমালিয়ায় সফর করেছিলেন। ওই সময় দেশটি আরো মারাত্মক একটি খরার মুখোমুখি হয়েছিল। জাতিসঙ্ঘ সতর্ক করেছিল যে- ওই অবস্থায় দুর্ভিক্ষ দেখা দেয়ার ঝুঁকি রয়েছে। সোমালিয়া আশা করে যে- গুতেরেসের এই সফর বর্তমান পরিস্থিতির প্রয়োজনীয়তা এবং গুরুত্বকে নির্দেশ করবে এবং দ্রুত আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেবে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com