1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের ষোড়শ বৃহত্তম ব্যাংক দেউলিয়া, অধিগ্রহণ করল সরকার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ব্যাংকের গচ্ছিত অর্থ অধিগ্রহণ করেছে সরকার।

সিলিকন ভ্যালি আমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাংক। ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দার পর, একেই খুচরো ব্যাংকিং ব্যবস্থায় সবচেয়ে বড় ব্যর্থতা বলা হচ্ছে। শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংকের যাবতীয় নথিপত্র অধিগ্রহণ করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন।

৪৮ ঘণ্টার নাটকীয় ঘটনাপ্রবাহের পর সিলিকন ভ্যালি ব্যাংকটিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। এই ব্যাংকের শেয়ারের দাম হু হু করে নেমে গিয়েছিল। সূত্রের খবর, প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপগুলোতে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ সঞ্চয় করেছিল সিলিকন ভ্যালি ব্যাংক। আমেরিকার বন্ডেই এই ব্যাংক কর্তৃপক্ষ বিনিয়োগ করেছিলেন। কিন্তু মুদ্রাস্ফীতির হার কমাতে ফেডারেল রিজার্ভ গত বছর সুদের হার বাড়াতে শুরু করে, যার ফলে বন্ডের দর কমে যায়। স্টার্টআপগুলোও করোনা মহামারীর পর থেকে ক্রমে দুর্বল হয়ে পড়ে। ব্যাংক থেকে গ্রাহকেরা সঞ্চিত অর্থ তুলে নেন।

গ্রাহকদের টাকার জোগান দিতে ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদের শেয়ার বিক্রি করতে হয়। ফলে অচিরেই ব্যাংকের তহবিলে টান পড়ে। কিছু দিন আগেই সিলিকন ভ্যালি ব্যাংকের তরফে যে পরিসংখ্যান দেখানো হয়েছিল, তাতে বলা হয়, ব্যাংকটি গত কয়েক দিনে প্রায় ২০০ কোটি ডলার খুইয়েছে। ওই ব্যাংকে সঞ্চিত গ্রাহকদের অর্থের ভার নিয়েছে ক্যালিফোর্নিয়ার ফেডেরাল ডিপোজিট ইনসিওরেন্স কর্পোরেশন (এফডিআইসি)।

এফডিআইসি নতুন একটি ব্যাংকও খুলেছে বলে খবর। সেই ন্যাশানাল ব্যাংক অফ সান্টা ক্লারাতে সিলিকন ভ্যালির সম্পদ গচ্ছিত রাখা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com