1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ওয়াশিংটনে সময়ের আগেই ফুটেছে চেরি ফুল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ওয়াশিংটন ডিসিতে সময়ের অনেক আগেই বসন্ত এসে গেছে। ক্যালেন্ডারের পাতায় এবছর মার্চের ২০ তারিখ বসন্ত শুরু হবার কথা। অথচ এরিমধ্যে ঐতিহ্যবাহী পটোম্যাক নদীর দুই তীরে অবস্থিত ৩,৭০০ চেরি গাছের বেশ কয়েকটিতে ফুল ফোটা শুরু হয়ে গেছে। চেরি ফুলগুলোর হালকা গোলাপি রঙের ছটায় অপরূপ বাসন্তী সাজে সেজে উঠেছে ন্যাশনাল মলের চারপাশ। ন্যাশনাল পার্কস সার্ভিস (এনপিএস)-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ রাজধানীর চেরি গাছের বনে প্রথম কুড়ির দেখা পাওয়া গিয়েছিলো।

গত ২০ বছরের মধ্যে ওয়াশিংটন ডিসিতে চেরি গাছগুলোয় এত আগে নতুন কুড়ির দেখা মেলেনি। সাধারণত মার্চের শুরুতে এই গাছগুলোয় প্রথম নতুন কুড়ির আবির্ভাব ঘটে। আর ফুল ফোটা শুরু হয় মার্চ মাসের দ্বিতীয় অর্ধে। এনপিএসের মুখপাত্র মাইক লিটার্স্ট জানিয়েছেন, এ বছর পর্যাপ্ত শীত না পড়ায় চেরি ফুল ফোটার মৌসুম সময়ের আগেই শুরু হবার বিষয়টি প্রত্যাশিত ছিলো।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী এ বছর জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসির গড় তাপমাত্রা ছিলো ৪৫.২ ডিগ্রি ফারেনহাইট। সাধারণত জানুয়ারি মাসে এই শহরের গড় তাপমাত্রা থাকে ৩৭ ডিগ্রি ফারেনহাইট। মৌসুম আগে শুরু হওয়ায় এই ফুল ফোটা দেখতে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানগুলো নিয়ে বিপাকে পড়েছেন আয়োজকবৃন্দ। তবে ফুল দেখা না গেলেও অনুষ্ঠানে উপভোগ করার মতো ঘটনার অভাব হবে না বলে জানিয়েছেন তারা।

অবশ্য এনপিএস কর্মীদের মতে ফোটা শেষেও চেরি ফুলগুলো কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। তাই ফুল ফোটা শুরু হয়ে গেলেও দর্শনার্থীরা তাদের পূর্বনির্ধারিত সময়েই সেই দৃশ্য উপভোগ করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com