1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি, নিহত ৬

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে নির্বিচার গুলিবর্ষণে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের সবাই পরস্পরের কাছাকাছি ছিল। ছোট্ট শহর আরকাবুতলায় শুক্রবার এ ঘটনা ঘটে।

নিহতদের তিনজকে দুটি বাড়ির ভেতরে পাওয়া যায়। আর বাকি তিনজনের লাশ যথাক্রমে একটি বাড়ি, একটি গাড়ি ও একটি রাস্তায় পাওয়া যায়।

পুলিশ হত্যাকারী সন্দেহে একজনকে হেফাজতে নিয়েছে। তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ তদন্ত করছে।

ওই লোকটি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার উদ্দেশ্যও এখনো পরিষ্কার নয় বলে পুলিশ জানিয়েছে।

টেট কাউন্টি শেরিফ ব্র্যাড ল্যান্ড বলেন অ্যাকশন নিউজ ৫-কে যে বন্দুকধারী স্থানীয় সময় ১১টার দিকে প্রথমে একটি দোকানে প্রবেশ করে একজনকে গুলি করে। তারপর তিনি পাশের বাড়িতে গিয়ে এক নারীকে গুলি করে হত্যা করেন, তার স্বামীকে আহত করেন।

তিনি আরো বলেন, গাড়ি আরোহী এক লোক তাকে দেখে ফেললে তিনি তার গাড়ি নিয়ে ধাওয়া করে তাকে হত্যা করেন। পুলিশ অনুসন্ধান চালিয়ে একই রাস্তায় গুলির শিকার আরো চারজনকে দেখতে চায়। এদের দুজন একটি বাড়ির ভেতরে ও দুজন বাইরে ছিলেন।

আরকাবুতলা শহরে প্রায় ৩০০ লোক বাস করে। এখানে লোকজন আসে মূলত মাছ ধরতে ও অবকাশ যাপন করতে।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com