1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

পিএসজির গোল উৎসব, এমবাপ্পে একাই ৫

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
লিওনেল মেসি ছিলেন বিশ্রামে। তার অনুপস্থিতিতে প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ফরাসি কাপের শেষ বত্রিশে ষষ্ঠ সারির দল পি দে ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। এর মধ্যে একাই পাঁচ গোল করেছেন এমবাপ্পে।

শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ক্যাসেল মাত্র ২৯ মিনিট আটকে রাখতে পেরেছিল পিএসজিকে। এরপর হতে থাকে একের পর এক গোল। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল করেন এমবাপ্পে। এর পর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এর এক মিনিট পর আরেকটি গোল করেন এমবাপ্পে। আর ম্যাচের ৪০ মিনিটে অর্থাৎ মাত্র ১১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে।

ওখানেই থামেননি এমবাপ্পে। ৫৬ ও ৭৯ মিনিটে গোল করে প্রথম পিএসজি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েন তিনি। মাঝে ৬৪ মিনিটে অন্য গোলটি করেন কার্লোস সোলার।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৪ ম্যাচে ২৫ গোল এমবাপ্পের। ক্লাবটির জার্সিতে ১৯৬ গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতা এডিনসন কাভানিকে ছোঁয়ার পথে। আর মাত্র চারটি গোল দরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com