1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশী-বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালায়।

র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের দাবি, গ্রেফতার দুজন নতুন উগ্রবাদী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্য। তারা হলেন, শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার।

জানা গেছে, রোববার রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার সকাল পর্যন্ত চলে। রোববার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোর রাতে অভিযানে নামে কক্সবাজার র‌্যাব-১৫-এর সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে দুজনকে দেশী-বিদেশী অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com