1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী’ তালিকায় রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনার গ্রুপকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এক নির্বাহী আদেশে ওয়াগনারকে ‘বহুজাতিক অপরাধী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়। এর মানে হলো যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি এ গোষ্ঠীটিকে অর্থ, পণ্য বা সেবা দিতে পারবে না। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রে এ ঘোষণার মধ্য দিয়ে হাজারো রুশ কারাবন্দিকে ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা বেসরকারি সেনা গোষ্ঠীটির ওপর চাপ বেড়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি স্থানীয় সময় শুক্রবার বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ও ব্যবসায়ী ইয়েভজেনি প্রিগোজিনের নিয়ন্ত্রণাধীন ওয়াগনারের প্রায় ৫০ হাজার যোদ্ধা রয়েছে, যাদের ৮০ শতাংশকে আনা হয়েছে রাশিয়ার বিভিন্ন কারাগার থেকে। বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ কর্মকর্তা বলেন, ওয়াগনার অপরাধী সংগঠন, যেটি ইউক্রেনে ব্যাপক হারে নৃশংসতা চালানোর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি বলেন, ‘ওয়াগনারকে সহায়তাকারীদের শনাক্ত, প্রতিহত, উন্মোচন ও লক্ষ্যবস্তু বানাতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।’ হোয়াইট হাউসে ব্রিফিংয়ের সময় কিরবি গোয়েন্দা সংস্থার সরবরাহ করা কিছু ছবি দেখান, যেগুলো দেখে মনে হয়, ইউক্রেনে সামরিক অভিযানের জন্য ওয়াগনারকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া। জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র বলেন, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে ওয়াগনার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com