1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

নিউইয়র্কে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন ডা:ফেরদৌস খন্দকার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০

নিউইয়র্কের বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে এবং শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র আয়োজনে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ৭০ শতাংশ রাবিং অ্যালকোহলের সাথে অ্যালোভেরা মিশিয়ে এই স্যানিটাইজার তৈরি করা হয়েছে।

ডা. ফেরদৌস খন্দকার জানিয়েছেন, বাজারে স্যানিটাইজারের ঘাটতির কারণেই আমরা হাতে বানিয়েছি। এর জন্যে দুই তৃতীয়াংশ অ্যালকোহল এবং এক তৃতীয়াংশ অ্যালোভেরা প্রয়োজন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে।জ্যাকসন হাইটসে ডা. ফেরদৌস খন্দকার এর চেম্বারের সামনে এই আয়োজনে শতাধিক মানুষকে বিনামূল্যে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বিভিন্ন দেশের শ্রেণি পেশার মানুষ সারিবদ্ধভাবে এই স্যানিটাইজার গ্রহণ করেন। উপস্থিত মানুষেরা এই উদ্যোগের জন্যে ডা. ফেরদৌস খন্দকার এবং শেখ রাসেল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

ডা. ফেরদৌস বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ঘন ঘন হাত ধুতে হবে। অন্তত ২০ সেকেন্ড সাবান পানিতে হাত ধুতে হবে। কোন কারণে হাত ধোয়া সম্ভব না হলে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন।

তিনি জানান, সতর্ক হওয়া ছাড়া করোনা প্রতিরোধে আর কোন উপায় নেই। ফলে কেবল সতর্কতাই পারে একজন মানুষ, একটি পরিবার এবং একটি দেশকে করোনার মতো ভয়াবহ এই সমস্যা থেকে মুক্ত রাখতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com