1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা বাইডেনের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে বলেছেন, তার দেশ ১.৮৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার অংশ হিসেবে কিয়েভকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম হস্তান্তর করবে।

জেলেনস্কি বুধবার ওয়াশিংটন ডিসিতে অবতরণ করেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে হামলা চালানোর পর এই প্রথম তিনি প্রকাশ্যভাবে ইউক্রেনের বাইরে গেলেন।

হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে সাক্ষাতের সময় জেলেনস্কি তার স্বাভাবিক সামরিক পোশাক পরা ছিলেন।
হোয়াইট হাউস থেকে আলজাজিরার অ্যানা ফিশার বলেন, জেলেনস্কি স্পষ্টভাবে এই ধারণা দেন যে তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতা। তার দেশ টিকে থাকার জন্য যুদ্ধ করছে।

ফিশার বলেন, অনেকভাবেই তিনি পূর্ব ইউরোপে গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তার সাহায্যের প্রয়োজনের কথা তিনি বাইডেনকে স্মরণ করিয়ে দিয়েছেন। মার্কিন কংগ্রেস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com