1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

চীনা টেলিকম ডিভাইস নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

‘জাতীয় নিরাপত্তার প্রতি অগ্রহণযোগ্য হুমকির’ কথা উল্লেখ করে চীনা টেলিকমিউনিকেশন ও ভিডিও সার্ভেইলেন্স সরঞ্জাম নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি)। নিষিদ্ধ কোম্পানির মধ্যে রয়েছে বিখ্যাত চীনা ব্র্যান্ড হুয়াওয়ে ও জিটিই।

পাঁচ সদস্যবিশিষ্ট এফসিসি শুক্রবার জানায়, তারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
এফসিসি কমিশনার ব্রেন্ডন কার শুক্রবার এক বিবৃতিতে বলেন, সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস নেতৃত্বে ‘ব্যাপকভিত্তিক, উভয় দলের সমর্থিত।’

মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে চীনা সরঞ্জাম পঞ্চম প্রজন্মের (৫জি) ওয়্যারলেস নেটওয়ার্কে অনুপ্রবেশ করে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করতে পারে।

এফসিসি জানায়, নিরাপত্তা হুমকি বিবেচিত ডিভাইস শনাক্ত করা ও নিষিদ্ধ করে মার্কিন নেটওয়ার্ককে নিরাপদ রাখার বছরব্যাপী প্রয়াসের সর্বশেষ উদ্যোগ এটি।

এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে হুয়াওয়ে, জেটিই, দাহুয়া, হাকভিশন ও হাইটেরার মতো নিষিদ্ধ ঘোষিত চীনা কোম্পানি।

হুয়াওয়ে ও চীনা সরকার দীর্ঘ দিন ধরেই গুপ্তচরবৃত্তির কথা অস্বীকার করে আসছিল। তারা চীনা প্রযুক্তির বিরুদ্ধে মার্কিন অবরোধের নিন্দাও করছিল।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com