1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন।

এখনো এক মাসও হয়নি কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যেই তিনি এ বিদ্রোহের মুখে পড়লেন। মঙ্গলবার দেশটির এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্যে প্রতিবছর নতুন ৩ লাখ বাড়ি নির্মাণ করার একটি সরকারি পরিকল্পনা রয়েছে। ঋষি সুনাক চেয়েছিলেন, এটি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে এবং বাধ্যতামূলক করতে। এ পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যরা। সবমিলিয়ে ৫০ জন এমপি এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যার মধ্যে রয়েছেন মন্ত্রীপরিষদের সাবেক আট সদস্য।

নিজ দলের সদস্যরা বিদ্রোহ করার পর আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বিলটি নিয়ে আজ বুধবার যুক্তরাজ্যের সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। এরপর আগামী সোমবার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এমপিরা বিদ্রোহ করায় এই বিলের ওপর ভোট পিছিয়ে যাবে। এমনকি আগামী কয়েক সপ্তাহও এটি থমকে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com