1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ইতিহাস গড়তে যাচ্ছে ইংল্যান্ড-ইরান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরান। এবারের বিশ্বকাপের আসরেই দুই দল প্রথম বারের মতো মুখোমুখি হচ্ছে।

এর আগে কোনো খেলায় একে অপরের দেখা পায়নি তারা। দুই দলের শক্তি সামর্থ্য হিসেবে ইরানের থেকে অনেক এগিয়ে রয়েছে ইংল্যান্ড দল। কারণ বর্তমান প্রজন্মের ক্লাব ফুটবলের বেশ কিছু তরুণ তারকা খেলোয়াড় রয়েছে ইংলিশ দলে।

অন্যদিকে এ পর্যন্ত ইউরোপীয়ান কোনো দলের বিপক্ষে খেলে জয় পায়নি ইরান। ৮ ম্যাচ খেলে হেরেছিল ৬ টিই। তবে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে গত ১০ নভেম্বর নর্থ আমেরিকার দেশ নিকারাগুয়াকে ১-০ পরাজিত করে ইরান।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া এসেছে। বিশ্বকাপের দল ঘোষণার আগেই ফুল-ব্যাক রিস জেমস এবং বেন চিলওয়েল ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে যায়। তবে ফিটনেস প্রশ্নবিদ্ধ থাকলেও দলে রয়েছে কালভিন ফিলিপস এবং কাইল ওয়াকার।

এছাড়া ইরান দলের তারকা খেলোয়াড় সর্দার আজমুনের ফিটনেস আশঙ্কাজনক। তিনি গত অক্টোবরের প্রথম দিকে ছেঁড়া হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরি হওয়ার পর থেকে বায়ার্ন লেভারকুসেনের হয়ে খেলেননি। তবে তিনি ইরানের বিশ্বকাপ দলে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com