1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়ালো

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৬ লাখ ১৯ হাজার ছাড়ালো। আর আক্রান্ত ছাড়িয়ে গেছে ৬৪ কোটি ১৪ লাখ। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৫৪ হাজার ৪১ জনে। মোট মারা গেছে ১১ লাখ এক হাজার ৩৭০।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ২৬৩ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ১৯ হাজার ৯১৬ জনে পৌঁছেছে।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ২৯৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৩৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭২ লাখ ১৭ হাজার ৩৯ জন। আর মারা গেছে এক লাখ ৫৮ হাজার দুই জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬১ লাখ ৫২ হাজার ৪৯০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ১৯২ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৭৪ জন। মারা গেছে ছয় লাখ ৮৮ হাজার ৮১১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com