1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

কেলি জয়ী, আর ১ আসন পেলেই সিনেটের নিয়ন্ত্রণ বাইডেনের হাতে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি আবারো জয়ী হয়েছেন। গুরুত্বপূর্ণ এই সুইয়িং স্টেটে জয়ের ফলে আর মাত্র একটি আসন পেলেই আগামী দুই বছর জো বাইডেনের হাতেই থাকবে সিনেটের নিয়ন্ত্রণ। কেলি নির্বাচনে রিপাবলিকান ভেনচার ক্যাপিটালিস্ট ব্ল্যাক মাস্টার্সকে পরাজিত করেন। এখন নেভেদায় কিংবা জর্জিয়ায় জয় পেলেই সিনেট চলে আসবে ডেমোক্র্যাটদের হাতে। আর রিপাবলিকানদের সিনেটের নিয়ন্ত্রণ দখল করতে হলে দুটিতেই জয়ী হতে হবে। সাবেক নাসা নভোচারী কেলি ২০২০ সালে বিশেষ নির্বাচনে প্রথমবার জয়ী হয়েছিলেন। রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের মৃত্যুর ফলে আসনটি শূন্য হয়েছিল। ওই সময় ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো অ্যারিজোনার সিনেট আসনে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছিল। ওই রাজ্যে দ্রুত জনসংখ্যার পরিবর্তন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা না থাকার ইঙ্গিত দিচ্ছে এই নির্বাচন। সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com