1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সংসদ ভবনের ভেতরে উপজেলা চেয়ারম্যানকে এমপির কিল-ঘুষি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২

রাজশাহীর সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে একজন কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ নিয়ে আলোচনার মধ্যেই আওয়ামী লীগের আরেক এমপি উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষি মেরে আলোচনা তৈরি করেছেন। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এমপি রাজি মোহাম্মদ ফখরুল এই ঘটনা ঘটান।

এদিন দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে এ ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারেন এমপি।

সভায় উপস্থিত কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে শনিবার বিকেলে সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সভায় এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ ও সম্পাদক স্বপনের নাম ঘোষণা করেন জেলা সাধারণ সম্পাদক। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ কমিটিকে সমর্থন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এমপি ফখরুল উপজেলা চেয়ারম্যান আজাদকে কিল-ঘুষি মারতে থাকেন।

এ বিষয়ে ফোনে রাজি মোহাম্মদ ফখরুলের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তার অনুসারী দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান বলেন, বৈঠকে কথা কাটাকাটি হয়েছে, সিরিয়াস কিছু ঘটেনি।

এদিকে, বিষয়টি সম্পর্কে জানতে আবুল কালাম আজাদের ব্যক্তিগত মোবাইলে কল দেওয়া হলে তার ঘনিষ্ঠ শাহাদাত হোসেন শিমুল নামের একজন কল রিসিভ করেন। তিনি বলেন, জাতীয় সংসদের এলডি হলে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এমপি সাহেব আজাদ ভাইকে কিল-ঘুষি মেরেছেন। এখন তিনি একটি হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন।

জানা গেছে, আজাদকে প্রথমে তেজগাঁও এর নাক-কান-গলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com