1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

তেল সঙ্কট নিয়ে জেদ্দায় বৈঠকে বসছেন বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মধ্যপ্রাচ্য সফরের শেষ ধাপে শনিবার জ্বালানি তেলের অস্থিতিশীল মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় আরব নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন।

লোহিত সাগরের তীরে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম নগরী জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয় নেতার পাশাপাশি মিসর, জর্ডান এবং ইরাকের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন।

বাইডেন শুক্রবার সৌদি আরবে পৌঁছেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবকে একদা মানবাধিকার লঙ্ঘনের রেকর্ডের কারণে ‘অপছন্দের’ তালিকায় রাখে। বাইডেনের এবারের এই সফরে তিনি বাদশা সালমান এবং কার্যত সৌদি শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য শীর্ষ সৌদি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

বাইডেন এবং প্রিন্স মোহাম্মদের মধ্যে চড়া উত্তেজনা ছিল। বিশেষ করে মার্কিন গোয়েন্দা তথ্যে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার অভিযান প্রিন্স মোহাম্মদ অনুমোদন দিয়েছিলেন বলে রিপোর্ট প্রকাশের পরে উত্তেজনা বৃদ্ধি পায়। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। এতে বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়।

বাইডেন এখন কয়েক দশকের পুরানো কৌশলগত মিত্র সৌদি আরবের সাথে পুনরায় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। সৌদি আরব বিশ্বে তেলের প্রধান সরবরাহকারী এবং মার্কিন অস্ত্রের আগ্রহী ক্রেতা।

জ্বালানি মূল্যের উর্ধ্বগতি কমাতে এবং নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের ক্ষমতা পরিবর্তনের হুমকি মোকাবেলায় ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত রফতানিকারক সৌদি আরবের তেলের সরবরাহ উন্মুক্ত করতে চায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com