1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

১১ হাজার ৭৬৯ শিক্ষক নিয়োগের সুপারিশ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের বিপরীতে ১১ হাজার ৭৬৯ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি ও অপেক্ষমান তালিকা থেকে এ শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে।

রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ফল প্রকাশ করেন।

এতে দেখা যায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তি আওতায় যেসব পদে কেউ আবেদন করেনি এমন ১৫ হাজার ১৬৩ টি শূন্য পদের জন্য ৪ হাজার ৭৫২ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করা হয়েছে।

এ ছাড়া এনটিআরসিএর তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্বাচিত ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর মধ্যে নিয়োগ সুপারিশের পর যেসব পদে কোনো প্রার্থী যোগদান করেনি অথবা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করেনি এমন সাত হাজার ১৭ টি পদে বিধি ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে দ্বিতীয় মেধাধারীকে নির্বাচন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com