1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

হঠাৎ ইউক্রেন সফরে মার্কিন ফার্স্ট লেডি, জেলেনস্কির স্ত্রীর সঙ্গে বৈঠক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন হঠাৎই ইউক্রেন সফরে গেছেন। রোববার সফরে গিয়ে তিনি ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকার সঙ্গে বৈঠক করেন। খবর রয়টার্সের।

বৈঠকের পর জিল বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়েছে যে ইউক্রেনের মানুষজনকে এটা দেখানো জরুরি যে এই যুদ্ধ বন্ধ হতে হবে। এই যুদ্ধ নৃশংস। যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছে।’

সফরে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন জিল বাইডেন। সেখানে ১৬৩ জন বাস্তুচ্যুত ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে; যাদের মধ্যে ৪৭ জন শিশু রয়েছে।

বাইডেন প্রায় দুই ঘণ্টা ইউক্রেনে অবস্থান করেন। তার আগে বাইডেন ইউক্রেনের সীমান্তবর্তী স্লোভাকিয়ার একটি গ্রাম পরিদর্শন করেন। ওই গ্রাম থেকে প্রায় ১০ মিনিটের দূরত্বে অবস্থিত ইউক্রেনের উঝহোরোদ শহরে গাড়ি করে যান বাইডেন।

বাইডেনের ‘সাহসিকতাপূর্ণ কাজের’ জন্য তাকে ধন্যবাদ জানান জেলেন্সকা। তিনি বলেন, ‘আমরা ‍বুঝি যে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির এখানে আসা কতটা ঝামেলার, যখন কিনা প্রতিদিনই সামরিক অভিযান চলছে, যেখানে প্রতিদিনই বিমান হামলার সাইরেন বাজছে- এমনকি আজকেও।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com