1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করছে যুক্তরাষ্ট্র : বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের ভাষণে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে ইউক্রেনের জন্য রেকর্ড ৩ হাজার ৩০০ কোটি ডলারের সাহায্য প্যাকেজ দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছেন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

কংগ্রেসকে যত দ্রুত সম্ভব এই সাহায্য প্যাকেজ অনুমোদন করার প্রস্তাব দিয়ে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এই প্যাকেজ অনুমোদন করাটা জরুরি। কারণ, এই সাহায্য ইউক্রেনের প্রতিরক্ষার জন্য সহায়ক হবে।

বাইডেনের এই সাহায্য প্যাকেজের মধ্যে ২ হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে সামরিক খাতে, ৮৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে অর্থনৈতিক সহায়তা খাতে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে মানবিক সহায়তা খাতে।

facebook sharing button
twitter sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com