1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যায়িত করে জাতিসংঘের ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন মুখপাত্র সোমবার রাশিয়ার মিশনের সদস্যদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলেছেন। খবর বিবিসি ও সিবিএসের।

যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বলেছেন, তারা যুক্তরাষ্ট্রে এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা কূটনীতিক হিসেবে তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এ কারণেই তাদের দেশ ছাড়তে বলা হয়েছে।

রাশিয়ার জাতিসংঘ দূত ভাসিলি নেবেনজিয়া রয়টার্সকে জানান, আগামী ৭ মার্চের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউক্রেনে রুশ হামলায় ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র। পুতিনের রাশিয়াকে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে প্রতিদ্বন্দ্বী এ দেশটি। পাশাপাশি অন্য দেশকেও আহ্বান জানাচ্ছে পুতিনকে একঘরে করতে।

গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে করে রাশিয়া। শুরু থেকেই এ হামলার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com