1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ভারতের দৈনিক আক্রান্ত নামল ১০ হাজারের ঘরে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ভারতের দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। বেশ কিছু দিন আগে থেকেই নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। এবার সেটা নেমে এল ১০ হাজারের ঘরে। সেই সাথে দীর্ঘ দিন বাদে পজিটিভিটি রেটও নেমে এসেছে মাত্র ১ শতাংশে। নিম্নমুখী দৈনিক মৃতের সংখ্যাও।

ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৭৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম।

এই মুহূর্তে ভারতে করোনার পজিটিভিটি রেট ১ শতাংশ। দীর্ঘ দিন বাদে পজিটিভিটি রেট ১ শতাংশে নামল। বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণ গত কয়েক সপ্তাহে যেমন কমেছে তেমনই কমেছে দেশের মৃত্যুহার।

ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৩ জন। দেশে এখনো পর্যন্ত কোভিডের বলি ৫ লাখ ১৩ হাজার ৭২৪ জন।

স্বস্তি দিয়ে এদিন আরো খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমেছে ১০ হাজারের বেশি।

মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে করোনাজয়ীরা। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লাখ ৯০ হাজার ৯২১ জন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com