1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে কুরিলার নাম ঘোষণা বাইডেনের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে আমির্র লে: জেনারেল মিশেল কুরিলার নাম ঘোষণা করেছেন। এ কমান্ড মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক অভিযান দেখভাল করে থাকে। শুক্রবার পেন্টাগন একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সিনেট প্রেসিডেন্টের এ মনোনয়ন নিশ্চিত করলে জেনারেল কুরিলা সেন্টকমের প্রধান হিসেবে মেরিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হবেন। এ মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনে সামরিক অভিযান দেখভাল করে।

সরকারি বায়োগ্রাফি অনুযায়ী, ৫৫ বছর বয়সী কুরিলা বর্তমানে ১৮তম এয়ারবোর্ন কর্পের নেতৃত্ব দিচ্ছেন। এটি নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগে থাকা যুক্তরাষ্ট্র আর্মির সংখ্যাগরিষ্ট গ্রুপ।

ওয়েন্ট পয়েন্ট গ্র্যাজুয়েট কুরিলা কসোভো, আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ করেন। ২০০৫ সালে মসুলে হামলা চলাকালে সেখানে তিনি গুলিতে মারাত্মক আহত হয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র আর্মির জেনারেল স্টাফ হিসেবেও বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মর্যাদাপূর্ণ ৮২তম প্যারাস্যুট ডিভিশনের কমান্ডেড ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com